ঢাকা[bangla_day], [english_date]
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমতা আছে বলেই যা খুশি তা নয়: পদোন্নতি বঞ্চনায় হাইকোর্টের যুগান্তকারী রায়

admin
October 3, 2026 8:47 pm
শেয়ার:
Link Copied!

এডভোকেট সিরাজ প্রামাণিকঃ
সরকারি কর্তৃপক্ষের হাতে আইনগত ক্ষমতা থাকলেই তা ইচ্ছামতো ব্যবহার করা যায় না। ক্ষমতার প্রয়োগ হতে হবে আইনসম্মত, ন্যায্য, যুক্তিসঙ্গত ও বৈষম্যহীন। এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট বিভাগ, ডা. এ. ওয়াই. এম. আকরামুল হক বনাম বাংলাদেশ সরকার মামলায় (রিট আবেদন নং ১৮৫২/২০১৪, রায়ের তারিখ ০৪.১১.২০১৮)।
আবেদনকারীর দীর্ঘ চাকরিজীবনের রেকর্ড ছিল অত্যন্ত ভালো। অথচ তাঁর কনিষ্ঠ বহু কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হলেও তাঁকে বাদ দেওয়া হয়। কেন বাদ দেওয়া হলো, তার কোনো নির্দিষ্ট কারণ দেখানো হয়নি।
১। সুপিরিয়র সিলেকশন বোর্ড আবেদনকারীর যোগ্যতা ও চাকরির রেকর্ড নিরপেক্ষভাবে মূল্যায়ন করেনি।
২। বাদ দেওয়ার যে কারণ দেখানো হয়েছে, তা ছিল অস্পষ্ট, দুর্বোধ্য ও অনির্দিষ্ট।
৩। এ ধরনের সিদ্ধান্ত স্বেচ্ছাচারী, অযৌক্তিক এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে গণ্য।
৪। জ্যেষ্ঠ হলেই পদোন্নতির অধিকার জন্মায় না, তবে যোগ্যতা সঠিকভাবে বিবেচিত হওয়ার এবং সমান অবস্থানের অন্যদের মতো সমান আচরণ পাওয়ার অধিকার সবার আছে।
আবেদনকারীকে অতিরিক্ত সচিব এবং পরে সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত হিসেবে গণ্য করতে হবে এবং সে অনুযায়ী অবসরকালীন সুবিধা দিতে হবে।
লক্ষণীয়, আদালত পদোন্নতি বিধিমালার বিধি ৪(২) বাতিল করেননি। বিধান বহাল রেখেই তার বেআইনি প্রয়োগের প্রতিকার দিয়েছেন।
সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান, অর্থাৎ একই অবস্থানে থাকা ব্যক্তিদের একইভাবে বিবেচনা করতে হবে। ৩১ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেকের আইন অনুযায়ী আচরণ পাওয়ার অধিকার আছে। তাই শুধু সিদ্ধান্তের ফলাফল নয়, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াও আদালত পরীক্ষা করতে পারেন।
সাধারণ নিয়ম হলো, সমান কার্যকর বিকল্প প্রতিকার থাকলে আগে সেটিই নিতে হয়। তবে সিদ্ধান্তটি যদি ক্ষমতার বাইরে, সংবিধানবিরোধী, মৌলিক অধিকার লঙ্ঘনকারী বা অসৎ উদ্দেশ্যপ্রণোদিত হয়, তাহলে ১০২ অনুচ্ছেদের অধীনে সরাসরি রিট আবেদন করা যেতে পারে।
কারণ ছাড়া বা অস্পষ্ট অজুহাতে কাউকে তাঁর প্রাপ্য বিবেচনা থেকে বঞ্চিত করা যায় না। প্রশাসনের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে সাংবিধানিক প্রতিকার চাওয়ার পথ খোলা আছে।
সূত্র: ১২ এসসিওবি [২০১৯] এইচসিডি ২৪
লেখকঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, আইনগ্রন্থ প্রণেতা ও আইন গবেষক। মোবাইলঃ ০১৭১৬৮৫৬৭২৮

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।